ভ্রাম্যমান প্রতিনিধি, শিবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন আমির মৌলভী সুলতান মুন্সিকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে- শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের মৃত আবদুস সোভানের ছেলে। শিবগঞ্জ থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার সময় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নাশকতা ও বিস্ফোরণসহ ১৫টি মামলায় ওয়ারেন্ট রয়েছে।
স/তা









