সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নিউজ ডেস্ক১০ মার্চ ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ভ্রাম্যমাণ প্রতিনিধি:

“দূর্যোগের প্রস্তুতি সারাক্ষণ আনবে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম, দূলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু, ইউপি সদস্য রাহাদ আলী প্রমূখ।

স/অ