সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে গণতন্ত্রের বিজয় দিবস পালিত

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে গণতন্ত্রের বিজয় দিবস পালিত

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গণতন্ত্রের বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে আনন্দ র‌্যালি ও সমাবেশের আয়োজন করে কানসাট ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।
কানসাট গোপালনগর মোড় থেকে একটি আনন্দ র‌্যালি বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ সোনু, কানসাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনাউল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম, যুবলীগ সভাপতি রমজান আলী, ছাত্রলীগ কর্মী মিসকাতসহ অন্যরা।
স/শ