ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার আমিনুল খান মার্কেটের দ্বিতীয় তলায় এ্যাপেক্স শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল মজিদ আকন্দ জানান, শনিবার পৌনে আটটার দিকে এ্যাপেক্সের শো-রুমে সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, এ্যাপেক্সে শো-রুমে থাকা সম্পূর্ন মালামাল পুড়ে ভূষ্মিভূত হয় এবং আনুমানিক চার লক্ষ টাকার ক্ষতিসাধন হয়।
স/অ









