সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
শিবগঞ্জ পৌর এলাকার ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে ডাকবাংলো চত্বরে সচেতন ছাত্র সমাজ এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

উপজেলা ছাত্রলীগের সভাপতি বেনজির আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম বাবু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যরা। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন আবদুল্লাহ হিল বাকী।

 

উল্লেখ্য, পৌর এলাকার ৬০ জন পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

স/অ