ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের দু’ পক্ষের পৃথক পৃথক ভাবে জেল হত্যাদিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের ব্যানের উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

পরে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম জুম্মা, নারী নেত্রী শিউলি বেগমসহ অন্যরা।
অন্যদিকে একই সময় ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে চকদৌলতপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরান আলী ভিখুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া ভুট্টু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুম্মন আলী প্রমূখ।
স/অ









