সদ্য প্রকাশিত
কৃষি

শিবগঞ্জে আমবাগান মনিটরিং কমিটি গঠন

নিউজ ডেস্ক২৬ মে ২০১৯১ মিনিট পড়া
শিবগঞ্জে আমবাগান মনিটরিং কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে শিবগঞ্জে আমবাগান মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলকে প্রধান উপদেষ্টা করে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম উপদেষ্টা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র আহবায়ক, সকল ইউনিয়ন পরিষদের সদস্য ও পৌরসভার কাউন্সিলরগণকে সদস্য করা হয়েছে।

এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রের মনোনীত আরও চারজন সদস্যকে নিজ নিজ এলাকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম জানান, জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের মৌখিক নির্দেশনায় পৌরসভা/ইউনিয়ন পর্যায়ে আমবাগান ও আমের আড়তসমূহ নিয়মিত মনিটরিং করার উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়। তিনি আরও জানান, উপজেলায় উৎপাদিত বিভিন্ন প্রজাতির সুস্বাদু আম কোন অসাধু বাগান মালিক অথবা চাষী, আড়তদার অথবা অন্য কোন ব্যবসয়াী বা ব্যক্তির মাধ্যমে ভোক্তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন উপাদান যেন মেশাতে না পারে এই কমিটি নিয়মিত তা মনিটিরিং করবেন।

স/শা