সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে অগ্নিকান্ডে ১৩টি বাড়ি-ঘর ভম্মিভূত

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
শিবগঞ্জে অগ্নিকান্ডে ১৩টি বাড়ি-ঘর ভম্মিভূত

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুরে ১৩টি বাড়ি-ঘর অগ্নিকান্ডে ভম্মিভূত হয়েছে। সোমবার সকাল পৌনে ৯টার সময় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর রিফিউজিপাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 
স্থানীয়রা জানায়, বাইরুলের বাড়িতে রান্নাঘরে সকালের খাবার তৈরি করার সময় চুলার পার্শ্বে থাকা খড়ে আগুন ধরে গেলে সেই আগুন দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে। এ অগ্নিকান্ডের খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে বলে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবদুল মজিদ আকন্দ জানান। কিন্তু এর আগেই ১৩টি বাড়ি-ঘরের প্রায় ২৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ভম্মিভূত হয়ে যায়।

 
এ ব্যাপারে শাহবাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তোজাম্মেল হকের সাথে যোগাযোগ করা হলে অগ্নিকান্ডের ঘটনা স্বীকার করে জানান, অগ্নিকান্ডে ১৩টি বাড়ি-ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই পরিবার গুলো বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে।

01-copy
এ অগ্নিকান্ডের ফলে যাদের বাড়ি-ঘর পুড়ে ভম্মিভূত হয়েছে তাদের মধ্যে রয়েছে বাইরুল, তোহরুল, জেনারুল, আনারুল, খাইরুল, শাহজাহান, মন্টু, সফিক, ও মফিজসহ আরও কয়েকজনের বাড়িঘর।

 
তারা জানায়, সকালে হঠাৎ করে বাইরুলের বাড়ির চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ সময় দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় অন্যান্য বাড়ি-ঘর থেকে কোন প্রকার মালামাল বের করা সম্ভব হয়নি।
স/শ