সদ্য প্রকাশিত
গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জের কানসাট ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জের কানসাট ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী, শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব প্রমূখ।

 

আসন্ন ১৬ এপ্রিল অনুষ্ঠিতব্য কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল প্রার্থীদের প্রতি আচরণবিধি লঙ্ঘনের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বক্তারা।

 

সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড প্রার্থীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা সঞ্চালন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কায়ছার মোহাম্মদ।

স/অ