নিজস্ব প্রতিবেদক:
কাগজে কলমে প্রথম শ্রেণি থেকে ১০ শ্রেণী পর্যন্ত ৪৩০ জন শিক্ষার্থী। কিন্তু বাস্তবে আছে মাত্র ৪০ জন। আর ৩৯০ জন শিক্ষার্থী গেলো কোথায়। আর প্রথম থেকে ৪র্থ শ্রেণীতে কোনো শিক্ষার্থী নাই। তার পরেও ক্লাসে শিক্ষার্থী ও ক্লাস পরিচালনার জন্য সুযোগ-সুবিধা গ্রহণ করা হচ্ছে।আবার সরকারের দেওয়া বিভিন্ন শ্রেণির পাঠ্যবই ৪৩০জন দেখিয়ে তোলা হয়।শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০জন শিক্ষার্থীকে দেয়ার পরে সেই বইগুলো আবার কেজি দরে বিক্রি করা হয় এমন অভিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠানটির বিরুদ্ধে ।

বলছিলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুরে কর্ণখালি এহইয়াউল উলুম দাখিল মাদ্রাসার কথা। মাদ্রসারটি ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকেই এমন ভাবে পরিচালনা করা হচ্ছে।
শুধু তাই নয়, ভুয়া ছাত্র-ছাত্রী দেখিয়ে উপবৃত্তির টাকা উত্তোলন, অফিসের বিভিন্ন স্থানে শত শত সেট নতুন বই বিক্রি ছাড়া্ও জামা আছে। এই মাদ্রাসা আগে থেকেই নরবরে। তেমন শিক্ষার্থী আসে না। কোন মতে চলে। কয়েকজন শিক্ষার্থী নিয়ে বলে বছরের পর বছর।বছরের প্রথমে সরকারের দেয়া ব্ইগুলো ভ্যানগাড়ি ও লসিমন ভটভটিতে করে নিয়ে আসে এখানকার শিক্ষকরা এমনটি বলছেন স্থানীয়রা ।
এদিকে গত কয়েকদিন আগে বিদ্যালয়ে গিয়ে দেখা যায় কোন শিক্ষার্থী নেই। মাদ্রাসা সংলগ্ন কয়েকটি বাড়ি থেকে কয়েকজনকে ডেকে হাজির করেন। চারটি শ্রেণীকক্ষে ৭ জন ছাত্রছাত্রী দেখা গেলেও ছিল না কোনো শিক্ষক। সেই সময়ে কোরআন শিক্ষা ও কৃষি শিক্ষার ক্লাশ ছিল। কিন্তু স্যার নেই। বাকি ৬ টি ক্লাশ রুম ফাঁকা ছিল। শুধু সুপার ছাড়া অন্য শিক্ষক ছিলেন না।
দাইপুকুরিয়া ইউনিয়ন চেয়ারম্যন মো. আতিকুল ইসলাম জুয়েল সিল্কসিটিনিউজকে বলেন, আমি অভিযোগগুলো শুনেছি। আমি আজ মাদ্রাসায় যাব।
মির্জাপুরে কর্ণখালি এহইয়াউল উলুম দাখিল মাদ্রাসার সুপার সাদিকুল ইসলাম সিল্কসিটিনিউজকে বলেন, আমার কিছু বলার নাই।কিছু শুনতে আর জানতে হলে আপনি যেখানেই থাকেন না কেনো আপনাকে এখনে আসতে হবে।
স/আ









