সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহী

শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মহানগর ছাত্রদলের হেল্প ডেস্ক উদ্বোধন

নিউজ ডেস্ক১ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মহানগর ছাত্রদলের হেল্প ডেস্ক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

শারদীয় দুর্গাপূজার উৎসব উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্দ্যোগে হেল্প ডেস্কের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকাল ৪টায় নগরীর আলুপট্টির মোড়ে হেল্প ডেস্ক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিটি কলেজ শাখার সদস্য সচিব এমদাদুল হক লিমন।
হেল্প ডেস্ক সেবায় থাকছে জরুরী প্রাথমিক চিকিৎসা সেবা, ফ্রী অ্যাম্বুলেন্স সেবা, সুপেয় পানি,খাবার স্যালাইন, জুস, নিরাপত্তায় থাকবে বাইক রেসকিউ টিম।
এসময় লিমন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মহানগরের পক্ষ থেকে আমরা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব যেন নির্বিঘ্নে হতে পারে, তার জন্য সার্বিক সহযোগিতায করবে এই হেল্প ডেস্ক।
এসময় আরও উপস্থিত ছিলেন, রামেক ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন আলী, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শাহরিয়ার সৌরভ, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রদল নেতা অমিত ঘোষ বিকি, রাজপাড়া থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহাফুজুর রহমান কোকো,শাহমুখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারিক জামিল অর্ক, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিশাল রহমান, ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মন, মহানগর ছাত্রদল নেতা সিফাত আলম রোহান, সিটি কলেজ ছাত্রদলের এসএম সিহাব, মারুফ রহমান,রিফাত, প্রত্যয়, আরাফাত, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা তানিম সহ নেতৃবৃন্দ।