সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

শাবাবের হামলায় কেনীয় সৈন্য নিহত

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শাবাবের হামলায় কেনীয় সৈন্য নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইসলামী গ্রুপ আল শাবাব বলেছে, তাদের যোদ্ধারা সোমালিয়ার প্রত্যন্ত অঞ্চলের একটি ঘাঁটিতে শুক্রবার হামলা চালিয়ে কেনিয়ার বেশকিছু সংখ্যক সৈন্য হত্যা করেছে। কিন্তু কেনিয়ার সেনাবাহিনী এ কথা উড়িয়ে দিয়ে বলেছে, তারা আসলে সৈন্য নয়, জঙ্গি।

মুখপাত্র বলেন, কেনিয়ার সীমান্ত সংলগ্ন শহর কুলবিওরের ওই ঘাঁটিতে হামলা চালিয়ে তাদের যোদ্ধারা কমপক্ষে ৬৬ সৈন্য হত্যা করেছে। শাবাব প্রায়ই আফ্রিকান ইউনিয়নের অ্যানিসম বাহিনীর ওপর হামলা চালিয়ে থাকে।

মুখপাত্র সংঘর্ষে তাদের কয়েকজন যোদ্ধার মৃত্যুর কথা স্বীকার করেন। তবে তাদের সংখ্যা তিনি উল্লেখ করেননি।

কেনিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পল নজুগুনা মুখপাত্রের এই দাবি হেসেই উড়িয়ে দেন।

এক বিবৃতিতে তিনি বলেন, বিস্ফোরক ভর্তি একটি গাড়ি ব্যাবহার করে সন্ত্রাসীরা কেনিয়ার  প্রতিরক্ষা বাহিনীর ঘাঁটিতে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু কেনীয় সৈন্যরা তাদের প্রতিহত করে। এতে বেশকিছু সংখ্যক সন্ত্রাসী নিহত হয়।

এনজুগুনা বলেন, শুক্রবার ভোরের দিকে এই হামলা চালানো হয়।

সূত্র: রাইজিংবিডি