সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা আজ

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা আজ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম জানা যাবে আজ। বাংলাদেশ সময় শুক্রবার বিকাল ৩টার দিকে নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

পুরস্কারের ঘোষণা নেবেলপ্রাইজ.ওর্গ এবং ফেসবুক, এক্স, ইউটিউবে নোবেল পুরস্কারের অফিসিয়াল ডিজিটাল চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর পুরস্কারটির জন্য আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে), জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা (ইউএনআরডব্লিউএ) এবং জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসকে এগিয়ে রাখা হচ্ছে।

বিশ্বশান্তির জন্য একটি অন্ধকারাচ্ছান্ন বছর পার করার প্রেক্ষাপটে এবারের পুরস্কারটিকে বিবেচনা করা হচ্ছে আলোক-বর্তিকা হিসেবে।

এর আগে ২০২৩ সালের জন্য শান্তিতে নোবেল পুরস্কার পান ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার লড়াইয়ে অবদান রাখায় তাকে গত বছর শান্তিতে নোবেল দেওয়া হয়।

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট শান্তি পুরস্কারের জন্য এ বছর মোট ২৮৬ জন প্রার্থীর নাম নিবন্ধন করেছে, যার মধ্যে ১৯৭ জন ব্যক্তি এবং ৮৯টি সংস্থা রয়েছে।

প্রথা অনুযায়ী অক্টোবর মাসের প্রথম সোমবার হিসেবে গত ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যদিয়ে শুরু হয় এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ম্যান বুকার বিজয়ী কথাশিল্পী, প্রাবন্ধিক, ছোট গল্পকার ও ঔপন্যাসিক হান কাংকে ২০২৪ সালের নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়।

আগামী ১৪ অক্টোবর সর্বশেষ অর্থনীতি ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে। এ ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বছর নোবেল পুরস্কার ঘোষণা শেষ হবে।

 

সূত্র: যুগান্তর