সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

শরণার্থী নিষেধাজ্ঞায় ট্রাম্পের সমালোচনা জুকারবার্গের

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
শরণার্থী নিষেধাজ্ঞায় ট্রাম্পের সমালোচনা জুকারবার্গের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বেশ কিছু দেশের অভিবাসীদের ওপর বিভিন্ন মেয়াদে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জুকারবার্গ। তিনি সমালোচনা করেছেন মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে প্রেসিডেন্টের উদ্যোগেরও।

 

জুকারবার্গ বলেছেন, “অন্য সবার মতো আমিও প্রেসিডেন্টের সাম্প্রতিক কয়েকটি নির্বাহী আদেশের প্রভাব কী হবে তা ভেবে উদ্বিগ্ন। এই দেশকে আমাদের নিরাপদ ও সুরক্ষিত রাখতে হবে। কিন্তু এক্ষেত্রে যারা সত্যিকারার্থেই আমাদের জন্য হুমকি তাদের দিকেই নজর দিতে হবে।”

 

শুক্রবার (২৭ জানুয়ারি) পেন্টাগনে প্রতিরক্ষামন্ত্রীর শপথানুষ্ঠানে ওই অভিবাসন সংস্কার সংক্রান্ত নির্বাহী আদেশটি জারির পর জুকারবার্গ তার ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে এ কথা বলেন।

 

তিনি উল্লেখ করেন, “আমার পর-দাদা দাদীরা যুক্তরাষ্ট্রে এসেছেন জার্মানি, অস্ট্রিয়া ও পোল্যান্ড থেকে। আমার শ্বশুর-শাশুড়ি অর্থাৎ স্ত্রী প্রিসিলার মা-বাবা চীন ও ভিয়েতনামের শরণার্থী। যুক্তরাষ্ট্র আসলে অভিবাসীদেরই দেশ। আমাদের উচিত এজন্য গর্ববোধ করা।”

 

তাই ট্রাম্পকে শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের দরোজা খোলার রাখার আহ্বান জানিয়ে জুকারবার্গ বলেন, “আমরা যদি কয়েক দশক আগে শরণার্থীদের তাড়িয়ে দিতাম, তাহলে প্রিসিলার মা-বাবা এখানে থাকতে পারতেন না।”

 

তবে এখন যে সাড়ে ৭ লাখ অভিবাসী আছেন তাদের বিষয়ে জটিলতার সমাধানে ট্রাম্পের উদ্যোগেরও প্রশংসা করেন জুকারবার্গ।

 

ট্রাম্পের শুক্রবারের নির্বাহী আদেশের আওতায় মার্কিন মুলুকে যেকোনো ধরনের শরণার্থী প্রবেশ বন্ধ থাকবে আগামী ৪ মাস। আর সিরিয়ার ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। ট্রাম্প তার আদেশে সিরিয়া ছাড়াও মুসলিমপ্রধান আরও ৬টি দেশের ভিজিটর বা দর্শনার্থী প্রবেশ পর্যন্ত বন্ধ করে দিয়েছেন ৩ মাসের জন্য। সে ৬টি দেশ হলো ইরাক, ইরান, ইয়েমেনে, লিবিয়া, সোমালিয়া ও সুদান।

সূত্র: বাংলা নিউজ