ধর্ম

শক্তি, সম্মান ও রিজিক লাভে পঠিতব্য দোয়া

নিউজ ডেস্ক১২ আগস্ট ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মানুষ জীবনের নানা সময়ে দুর্বলতা, অসহায়ত্ব, দারিদ্র্য ও অপমানের মুখোমুখি হয়। কখনো শারীরিক শক্তির প্রয়োজন হয়, কখনো পরিস্থিতি মোকাবেলার মানসিক শক্তি; কখনো সম্মানের প্রয়োজন হয়, আবার কখনো অভাব-অনটন থেকে মুক্তির জন্য হালাল রিজিকের প্রয়োজন হয়।

একজন মুমিন তখন মানুষের দরজায় নয়, সর্বশক্তিমান আল্লাহর দরবারে হাত তোলেন। কারণ শক্তির প্রকৃত উৎস আল্লাহ, সম্মানের প্রকৃত মালিক আল্লাহ এবং প্রকৃত রিজিকদাতা একমাত্র আল্লাহ। এবিষয়ে একটি মাসনূন দোয়া হলো-
اللَّهُمَّ إِنِّي ضَعِيفٌ فَقَوِّنِي، وَإِنِّي ذَلِيلٌ فَأَعِزَّنِي، وَإِنِّي فَقِيرٌ فَارْزُقْنِي

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি দ্বয়িফুন ফাক্বাওয়িনী, ওয়া ইন্নি যালীলুন ফা-আ‘ইযযানী, ওয়া ইন্নি ফাকিরুন ফারযুকনী।

অর্থ : ‘হে আল্লাহ! আমি দুর্বল, অতএব আপনি আমাকে শক্তিশালী করুন।

আমি লাঞ্ছিত, অতএব, আপনি আমাকে সম্মানিত করুন। আমি অভাবগ্রস্ত, অতএব আপনি আমাকে রিজিক দান করুন।’
হাদিস : সাহাবি বুরাইদা আল-আসলামী (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) তাঁকে এ দোয়া শিখিয়েছেন। (আল-মুস্তাদরাক, হাদিস : ১৯৭৪)