সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

লেবানন সীমান্তে ইসরাইলি হেলিকপ্টার বিধ্বস্ত

নিউজ ডেস্ক৯ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
লেবানন সীমান্তে ইসরাইলি হেলিকপ্টার বিধ্বস্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সিরিয়ার দক্ষিণে লেবানন সীমান্তের কাছে বেইত জিনে একটি ইসরাইলি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

ইসরাইলি মিডিয়া বুধবার এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে যে, সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

সিরিয়ার লেবানন সীমান্তে ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ইসরাইলি বাহিনী লেবাননের বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। যে আগ্রাসনে এ পর্যন্ত ২,১১৯ জন লেবানিজ নিহত এবং ১০ হাজারেরও বেশি আহত হয়েছে।

এদিকে এ ঘটনার কিছু দিন আগে একটি ইসরাইলি হেলিকপ্টার গাজা উপত্যকার রাফা শহরে বিধ্বস্ত হয়। যে ঘটনায় পাঁচ ইসরাইলি সেনা নিহত এবং ১০ জন আহত হয়।

গত দুই সপ্তাহ ধরে ইসরাইলি সরকার লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে আসছে। যা গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের এক বছরের বেশি সময় ধরে চলা নিষ্ঠুর অভিযানের একটি সম্প্রসারিত আগ্রাসনের অংশ।

লেবাননে চলমান ইসরাইলি আগ্রাসনে গত ২৪ ঘণ্টায়ও প্রাণ হারিয়েছে ৩৬ জন এবং আহত হয়েছেন দেড় শতাধিক। এতে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা নিরাপত্তার কারণে উদ্বিগ্ন।

 

সূত্র: যুগান্তর