সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

লেবাননের জ্বালানি স্থাপনায় দফায় দফায় হামলার কথা জানাচ্ছে ইসরায়েল

নিউজ ডেস্ক২৫ মার্চ ২০২৬১ মিনিট পড়া
লেবাননের জ্বালানি স্থাপনায় দফায় দফায় হামলার কথা জানাচ্ছে ইসরায়েল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননজুড়ে জ্বালানি সংশ্লিষ্ট স্থাপনায় দফায় দফায় হামলার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী – আইডিএফ। তাদের দাবি, হেজবুল্লাহ কর্তৃক ব্যবহৃত জ্বালানি স্থাপনাগুলো ছিল এই হামলার লক্ষ্য।

আইডিএফ জানায়, গত একদিনে তারা আল-আমানা কোম্পানির মালিকানাধীন জ্বালানি স্টেশনগুলোতে হামলা চালিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, এই প্রতিষ্ঠানটি হেজবুল্লাহ দ্বারা ‘নিয়ন্ত্রিত’ এবং এর কার্যক্রমের আর্থিক পৃষ্ঠপোষক।

“এই হামলার অংশ হিসেবে লেবাননের বিভিন্ন এলাকার জ্বালানি স্টেশনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং অকার্যকর করে দেওয়া হয়েছে,” আরো জানায় আইডিএফ।

তাদের ব্যাখ্যা, এই স্টেশনগুলো অস্ত্র ও যোদ্ধা বহনকারী ট্রাকে জ্বালানি ভরতে ব্যবহৃত হতো।

 

সূত্র: বিবিসি বাংলা