সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহী

লিবিয়া প্রবাসী বাংলাদেশীকে অপহরণ: নাটোরে আরেক প্রবাসীর স্ত্রী আটক

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
লিবিয়া প্রবাসী বাংলাদেশীকে অপহরণ: নাটোরে আরেক প্রবাসীর স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
লিবিয়ায় প্রবাসী এক বাংলাদেশীকে অপহরণ করে অর্থ আদায়ের অভিযোগে নাটোরের সিংড়া থেকে অপর এক প্রবাসীর স্ত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই নারীর নাম নাদিরা বেগম (৩২)। তিনি  সিংড়া উপজেলার লিবিয়া প্রবাসী জিল্লুর রহমানের স্ত্রী।

 
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, লিবিয়া প্রবাসী নাটোরের সিংড়া উপজেলার কলম গ্রামের জিল্লুর রহমান অপহরণ করে সেখানে অবস্থানকারী পাবনার আমিনপুর এলাকার ফিরোজ নামের এক ব্যক্তিকে।

 

এসময় তার কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবী করে জিল্লুর রহমান। পরে অপহৃতের পরিবার জিল্লুর রহমানের স্ত্রীর একাউন্টে ১লাখ টাকা পাঠায়। এরপরও ফিরোজকে মুক্তি না দেয়া হলে বুধবার তার পরিবার পাবনার আমিনপুর থানায় অপহরন মামলা দায়ের করেন।

 

এ অবস্থায় নাটোর জেলা পুলিশ নাদিরা বেগমের ব্যাংক একাউন্ট জব্দ করে এবং সিংড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে। মামলাটি সিআইডিতে স্থানান্তর করায় বৃহস্পতিবার রাতেই তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

 

স/আর