সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
খেলা

লিপজিগকে হটিয়ে শীর্ষে বায়ার্ন

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
লিপজিগকে হটিয়ে শীর্ষে বায়ার্ন

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

জার্মান বুন্দেসলিগায় উলফসবার্গের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। অপর ম্যাচে ইনগোলস্টাডের বিপক্ষে টানা আট ম্যাচ জেতা লিপজিগ ১-০ গোলে হেরেছে। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো কার্লোস আনচেলত্তির শিষ্যরা।

 

রোববার রাতে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় উলফসবার্গকে আতিথিয়েতা জানায় বায়ার্ন। আর প্রতিপক্ষকে একের পর এক গোল বন্যায় ভাসায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

 

এদিন দলের হয়ে জোড়া গোল করেন রবার্ট লেভান্ডভস্কি। আর একটি করে গোল করেন আরিয়েন রোবেন, থমাস মুলার ও দিয়েগো কস্তা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাভারিয়ানরা।

 

এ জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বায়ার্ন। আর ১৪ ম্যাচে সমান ৩৩ পয়েন্ট পাওয়া লিপজিগ গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয়স্থানে রয়েছে।

সূত্র: বাংলা নিউজ