লালপুর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষে আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে বিশেষ প্রচারাভিযানের অংশ হিসেবে লালপুর উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ চত্ত্বরে এসব অনুষ্ঠিত হয়।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজমিরী বেগম, লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম, লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল।
সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী করা হয়।
এর আগে সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে কেক কেটে বঙ্গবন্ধু কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২ তম জন্মদিন পালন করা হয়। এছাড়াও “জাতীয় স্যানিটেশন মাস” অক্টোবর-২০১৬ ও বিশ্ব হাত ধোয়া দিবস”২০১৬ উদযাপিত হয়।
স/অ










