নাটোর

লালপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক১৭ আগস্ট ২০২৬১ মিনিট পড়া

 

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির একটি দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে লালপুরের ঘাটচিলান এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— বড়াইগ্রাম উপজেলার নাঈম খাঁ (২২) ও গুরুদাসপুর উপজেলার মোঃ আতিকুর রহমান আসিফ (২০)। পুলিশ জানায়, তারা পার্শ্ববর্তী এলাকা থেকে লালপুরে ইয়াবা সরবরাহ করতে এসেছিলেন।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।