সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

লারিজানির স্থলাভিষিক্ত কে এই জোলকাদর

নিউজ ডেস্ক২৪ মার্চ ২০২৬২ মিনিট পড়া
লারিজানির স্থলাভিষিক্ত কে এই জোলকাদর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অবসরপ্রাপ্ত সেনা কমান্ডার মোহাম্মদ বাকের জোলকাদর দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন। এর আগে গুরুত্বপূর্ণ এ পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন আলী লারিজানি। অবশেষে তার স্থলাভিষিক্ত হন বাকের জোলকাদর। খবর আলজাজিরা।

মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ ও তথ্যবিষয়ক উপ-প্রধান সাইয়েদ মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এই ঘোষণা দেন।

ইরানের প্রেস টিভির এক সংবাদে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্টের আদেশে এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতাবা খামেনির অনুমোদনে জোলকাদরকে এই শীর্ষ নিরাপত্তা পদে নিয়োগ করা হয়।

এর আগে, গত সপ্তাহে ইসরায়েলি-আমেরিকান হামলায় হামলায় জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান লারিজানি নিহত হন। লারিজানি ২০২৫ সালের আগস্ট থেকে এই পদে দায়িত্ব পালন করছিলেন।

মোহাম্মদ বাকের জোলকাদর ইরানের নিরাপত্তা ও রাজনৈতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ মুখ। এর আগে তিনি ইরানের বিচার বিভাগীয় ব্যবস্থায় কৌশলগত, সামাজিক-নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধ বিষয়ক দায়িত্ব পালন করেছেন।

সবশেষ ইরানের সর্বোচ্চ পরামর্শ পরিষদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহাম্মদ বাকের জোলকাদর। এ ছাড়া তিনি সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তেহরান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেছিলেন তিনি। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সংশ্লিষ্ট থাকায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে বলেও জানা গেছে।