সিল্কসিটিনিউজ ডেস্ক :
লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে আগুন লেগে ৬টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে বাজারের তেমুহনীতে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, আজাদের সিএনজি অটোরিকশার গ্যারেজে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর আগেই ৬টি দোকান পুড়ে গেছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।









