সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

রোহিঙ্গাদের নির্যাতন বন্ধে মুসলিম দেশকে এগিয়ে আসতে হবে

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
রোহিঙ্গাদের নির্যাতন বন্ধে মুসলিম দেশকে এগিয়ে আসতে হবে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নিতে মুসলমান দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানিয়েছেন।

পরিস্থিতি গভীর উদ্বেগজনক উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘ মিয়ানমারে এ পর্যন্ত অসংখ্য লোক প্রাণ হারিয়েছে। অনেক লোককে ভয়াবহ মৃত্যুর মুখে পড়তে হয়েছে এবং যারা নৃশংসতার মধ্যে জীবনযাপনে বাধ্য হয়েছে তাদেরকে অবর্ননীয় নির্যাতনের প্রত্যক্ষদর্শী হতে হয়েছে। আর এ কারণেই আমরা আর নিশ্চুপ থাকতে পারি না।’

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের যে পরিস্থিতি চলছে তাতে মিয়ানমারে জঙ্গিবাদের উত্থান ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন নাজিব রাজাক। তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে দেশটিতে জঙ্গিবাদের নতুন ঠিকানা হতে পারে। সন্ত্রাসবাদী উপাদান ছড়িয়ে পড়তে পারে এবং নিপীড়ত এই সম্প্রদায়কে সম্ভবত মৌলবাদের দিকে ঝুঁকতে সাহায্য করতে পারে।’

গত ৯ অক্টোবর রাখাইনের সীমান্তচৌকিতে হামলার পর থেকে দেশটির সশস্ত্র বাহিনী রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে। প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসছে রোহিঙ্গারা। জাতিসংঘের হিসেবে গত কয়েক মাসে ৬৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। তবে মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের ওপর নিপীড়নের এসব অভিযোগ প্রত্যাখান করে আসছে।

সূত্র: রাইজিংবিডি