ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কোনো কোনো হাটে বিক্রি হচ্ছে বিভিন্ন রোগে আত্রুান্ত ছাগল। ছাগলের হাট থেকে এসব বিভিন্ন রোগে আত্রুান্ত ছাগল স্বল্পমূল্যে কিনে নিয়ে রজশাহী শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও খাবার হোটেলগুলোতে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বর্তমানে বিভিন্ন গ্রামের ছাগল বিভিন্ন ভাইরাস রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।
আর এই সুবাদে কিছু অসাধু ছাগল ব্যবসায়ী এসব ভাইরা রোগে আক্রান্ত ছাগলগুলো স্বল্পমূল্যে কিনে নিয়ে মাংশ করে রাজশাহীতে বিক্রি করছে। ভাইরাসে আক্রান্ত অসুস্থ ছাগলগুলো হাটে নিয়ে যাওয়ার সময় পথে মারা গেলে সেগুলোর জবাই কওে মাংশ বিক্রি করা হচ্ছে। শিবগঞ্জ উপজেলার চামারহাট-সহ প্রায় সকল ছাগলের হাটেই চলছে এধরনের বিভিন্ন রোগে আত্রুান্ত ছাগলের ব্যবসা।
গত বৃহস্পতিবার সরেজমিনে চামারহাটে দেখা মেলে এই সব বিভিন্ন রোগে আত্রুান্ত ছাগল গলাকাটা অবস্থায়। সাংবাদিকদের টের পেয়ে পালিয়ে যায় ১৫/১৬টি বিভিন্ন রোগে আত্রুান্ত গলা কাটা ছাগল বোঝাই রাজশাহী থেকে আসা একটি ট্রাক। পরে পাওয়া যায় রাজশাহীর আপেল নামের একজন ছাগল ব্যবসায়ীকে।

স্থানীয় লোকজন আটক করে প্লাষ্টিক দিয়ে ঢেকে রাখা গলাকাটা ৪টি ছাগলসহ তার ঢাকা মেট্রো-ন ১৮-৮১৩৫ নম্বারের একটি ছোট ট্রাক। কিন্তু পরে স্থানীয় এলাকাবাসীর অনুরোধে ছেড়ে দেওয়া হয় ট্রাকটি। আপেল নামে ১ জন ছাগল ব্যবসায়ী বিভিন্ন মানুষের প্রশ্নের জবাবে জানায়, গ্রামের ছাগল ব্যবসায়ীরা আমাদেরকে জবাই করা ছাগল এনে দেয় তখন আমরা এগুলো ক্রয় করি এবং রাজশাহীর বিভিন্ন খাবার হোটেলের লোকজন এসে তা নিয়ে যায়।
এব্যাপারে হাট ইজাদার আলহাজ্ব আমিনুর রহমান ও রায়হানের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ছাগল ব্যবসায়ীদের নিষেধ করা সত্বেও তারা গোপনে এসব বিভিন্ন রোগে আত্রুান্ত ছাগল ক্রয়-বিক্রয় করে থাকে। তারা আরো জানায়, আগামী হাট থেকে এ ধরনের কোনো ছাগল ক্রয়-বিক্রয় করতে দিবেনা।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাদিকুল বারীর সাথে যোগাযোগ করা হয়ে তিনি জানান, গরু কিংবা ছাগল যদি কোন ভাইরাস আক্রান্ত হয়ে কিংবা বিষ পানে মারা যায় আর সেগুলো যদি কোন মানুষ খায় তাহলে আক্রন্ত পশুর রোগ বা বিষক্রীয়া মানবদেহে প্রবেশ করতে পারে।
এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. সুব্রোত কুমার সরকার জানান, উপরোক্ত বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তবে বিভিন্ন হাটে এখন থেকে অভিযান চালিয়ে আইনি ব্যাবস্থা নেয়া হবে ঐ সব ব্যবসায়ীদের বিরুদ্ধে।
স/আ









