নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশন মেয়র যদি বাড়ির ট্যাক্স মওকুফ করেন তাহলে করোনা দুর্যোকালীন শিক্ষার্থীদের মেস ভাড়াও নিবেন না বাড়ির মালিকরা। এমনটিই অঙ্গীকার করেছেন অনেকেই।
করোনা দুর্যোগকালে মেস ভাড়া ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফি কারণে বিপাকে পড়া শিক্ষার্থীদের নিয়ে সিল্কিসিটিনিউজে গত সোমবার একটি অনুসন্ধানী খবর প্রকাশের পর এ মন্তব্য করেন রায়হান মাহমুদ নামের এক মেস মালিক। 

রায়হান মাহমুদ সিল্কসিটিনিউজের পেজে লিখেন, ‘মেস মালিকদের মেস করার জন্য বছরে সিটি করপোরেশনকে একটা বড় অ্যামাউন্ট খাজনা দিতে হয় এখন যদি মেস মালিকরা এই ভাড়া না পাই তাহলে সিটি করপোরেশনকে এই টাকা কিভাবে পরিশোধ করবে এমন অবস্থায় যদি ভাড়া না পাওয়া যায় তাহলে আমার মেয়র মহোদয়ের কাছে বিনীত অনুরোধ আমাদেরকে এই বছর বাড়ির খাজনা মওকুফ করতে আপনার মর্জি হয়।
রায়হান মাহমুদ নামের ওই বাড়ি মালিকের কমেন্টেস’র প্রতিউত্তরে মিজানুর রহমান নামের এক শিক্ষার্থী লিখেন, সারাজীবন তো পেয়ে গেলেন, এখন না হয় একটু কষ্ট করলেন।’
তার উত্তরে রায়হান মাহমুদ লিখেন, ‘এই কথাটা শুধু মেস মালিকদের বলছেন কেন, যদি সাহস থাকে তো মেয়র সাহেবকে গিয়ে বলেন বাড়ির খাজনা মাফ করে দিতে। তাহলে দেখবেন বাড়ি মালিকরাও সহযোগিতা করবে।’
এদিকে আরেক বাড়ি মালিক হযরত আলী বলেন, আগে যে বাড়ির খাজনা (ট্যাক্স) ছিল ৫০০ টাকা। এখন সেখানে হয়েছে হয়তো ২০ হাজার টাকা। বেড়েছে পানির দাম, বিদ্যুতের দাম। আবার বাড়ির লোনের কিস্তিও আছে। এসব কিছুতে বাড়ি মালিকরাও এখন আর শান্তিতে নাই। এ কারণে করোনা দুর্যোগকালে মেস ভাড়া মওকুফ করতে চাইলেও বাড়ি মালিকরা এখন সেটি করতে পারছেন না। আবার অনেক পরিবার আছেন, যে শুধুমাত্র মেস ভাড়া দিয়েই সংসার চালান, তাহলে তারা কোথায় যাবে। আগে এসব বিষয়ে সিটি করপোরেশনসহ সরকারকে ভাবতে হবে। তাহলে বাড়ি মালিকরাও শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফ করতে এগিয়ে আসবে।’








