বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা এই প্রতিবছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠিত হবে হিন্দু সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ৮৬ টি মন্দিরে এক যুগে পালিত হবে দুর্গোৎসব। এরই মধ্যে প্রতিটি মন্দিরের অনুকূলে ৬০০ কেজি করে চাউল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও উপজেলার বারটি মন্দিরে চাউলের পাশাপাশি নগদ অর্থ দেয়া হয়েছে।
সনাতন সম্প্রদায়ের লোকজন যাতে নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারে সেই লক্ষ্যে এবারও সরকারের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হয়েছে।

উপজেলার ৮৬ টি মন্দিরের মধ্যে গোবিন্দপাড়া ইউনিয়নে ৭টি, নরদাশে ৩টি, বড় বিহানালীতে ৫টি, আউচপাড়ায় ৫টি, শ্রীপুরে ৩টি, বাসুপাড়ায় ২টি, শুভডাঙ্গায় ৮টি, গনিপুর ৬টি, দ্বীপপুরে ৪টি৷ ঝিকরায় ৩টি, গোয়ালকান্দিতে ৯টি, যোগীপাড়ায় ৬টি, মাড়িয়ায় ১টি, হামিরকুৎসায় ১টি, কাচারী কোয়ালীপাড়ায় ১টি, সোনাডাঙ্গায় ২টি, ভবানীগঞ্জ পৌরসভায় ৫টি, তাহেরপুর পৌরসভায় ১৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, হিন্দু সম্প্রদায়ের উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। এরই মধ্যে প্রতিটি মন্দিরে সরকারি সহযোগিতা প্রদান করা হয়েছে।
অপরদিকে বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মন্দিরের নিরাপত্তায় আনসার সদস্যের পাশাপাশি পুলিশের সদস্যরাও কাজ করবেন। যেকোনো ঘটনায় সর্বদাই প্রস্তুত বাগমারা থানা পুলিশ।









