সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

রাশিয়া বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে : মার্কিন গবেষক

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০২৫২ মিনিট পড়া
রাশিয়া বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে : মার্কিন গবেষক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন গবেষকরা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দাবি করেছেন, বেলারুশের একটি সাবেক বিমানঘাঁটিতে রাশিয়া তাদের নতুন পরমাণু সক্ষম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে। এই পদক্ষেপ ইউরোপজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা আরো বাড়িয়ে তুলবে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই ঘোষণা করেছেন, ৫ হাজার ৫০০ কিলোমিটার পাল্লার মধ্যম-পাল্লার ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র বেলারুশে মোতায়েন করা হবে। তবে এর সঠিক অবস্থান এতদিন পর্যন্ত গোপন ছিল।

এটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর পর্যবেক্ষণ এবং বিশ্লেষকদের মতে, রাশিয়া মূলত ইউরোপে নিজস্ব সামরিক ক্ষমতা বৃদ্ধি করতে এবং ন্যাটো সদস্যদের ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ থেকে বিরত রাখতে পারমাণবিক হুমকি দিয়ে পশ্চিমাদের চাপে রাখতে চাইছে।

বেলারুশের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বেল্টার প্রতিবেদনে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিন বলেছেন, এই পদক্ষেপ ইউরোপের শক্তির ভারসাম্য পরিবর্তন করবে না এবং এটি পশ্চিমাদের আগ্রাসী পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হচ্ছে।

গবেষকরা স্যাটেলাইট ছবিতে দেখেছেন, বেলারুশের রাজধানী মিনস্ক থেকে প্রায় ১৯০ মাইল (৩০৭ কিলোমিটার) পূর্বে এবং মস্কো থেকে ৩০০ মাইল (৪৭৮ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ক্রিচেভ এলাকায় একটি সাবেক বিমানঘাঁটিতে মোবাইল ওরেশনিক লঞ্চার স্থাপন করা হবে। ওই এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং রেল ট্রান্সফার পয়েন্টও নির্মাণ করা হচ্ছে, যা লঞ্চারের উৎক্ষেপণের প্রস্তুতির ইঙ্গিত দেয়।

এদিকে, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো গত সপ্তাহে ১০টি ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা বললেও স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, আলোচিত ঘাঁটিতে সর্বোচ্চ ৩টি লঞ্চারের জায়গা রয়েছে।

ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৩ হাজার ৪০০ মাইল (৫ হাজার ৫০০ কিলোমিটার) এবং এর গতি শব্দের চেয়ে ১০ গুণ বেশি (ম্যাক ১০)। রাশিয়ার দাবি, এটি প্রতিহত করা প্রায় অসম্ভব। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ ইউক্রেনকে ন্যাটো সদস্যদের কাছ থেকে আরো দূরপাল্লার অস্ত্র সরবরাহ করা থেকে বিরত রাখতে এবং পশ্চিমাদের বিরুদ্ধে পারমাণবিক হুমকি দিয়ে চাপ বাড়ানোর জন্য নেওয়া হয়েছে।

সামরিক বিশ্লেষকরা বলছেন, ২০২৫ সালে জার্মানিতে মার্কিন ‘ডার্ক ঈগল’ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের জবাবে রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে। স্নায়ুযুদ্ধের পর এটি প্রথম বার, যখন রাশিয়া তাদের ভূখণ্ডের বাইরে পরমাণু অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে, যা পশ্চিমাদের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। তবে রুশ পরমাণু বিশেষজ্ঞ পাভেল পোডভিগ মনে করেন, এই পদক্ষেপটি রাশিয়ার সামরিক ক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আনবে না, বরং এটি বেলারুশকে সুরক্ষিত রাখতে একটি রাজনৈতিক কৌশল হিসেবে নেওয়া হয়েছে।

সূত্র : আরব নিউজ