সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউক্রেনে রাশিয়ার জন্য যুদ্ধ করতে উত্তর কোরিয়ার হাজার হাজার সেনাকে প্রস্তুত করা হচ্ছে। উত্তর কোরিয়ার কিছু কর্মকর্তা ইতোমধ্যে ইউক্রেনে মোতায়েন করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার এ দাবি করেছেন।

পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, উত্তর কোরিয়া রাশিয়ায় অস্ত্র পাঠাচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে জেলেনস্কি বলেছেন, পিয়ংইয়ং কিয়েভের বিরুদ্ধে লড়তে কর্মীও পাঠাচ্ছে।
জেলেনস্কি ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে… উত্তর কোরিয়ার সেনাবাহিনীর কিছু অফিসার ইতোমধ্যেই রুশ শত্রুদের দখল করা ইউক্রেনের এলাকায় রয়েছে।”

তবে ঠিক কতজন সেনা রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে তা তিনি জানাতে পারেননি।

জেলেনস্কি বলেন, “আমরা জানতে পেরেছি, উত্তর কোরিয়া প্রায় ১০ হাজার সেনাকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। একে তিনি ‘বিশ্বযুদ্ধের প্রথম পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন।”

ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনে যুদ্ধ করার জন্য স্থল বাহিনী এবং ‘অন্যান্য প্রযুক্তিগত কর্মী’ হিসেবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন