সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

রাশিয়ায় হামাসের শীর্ষনেতা

নিউজ ডেস্ক২৩ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
রাশিয়ায় হামাসের শীর্ষনেতা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক শীর্ষনেতা মুসা আবু মারজুক রাশিয়া সফরে গেছেন। কূটনৈতিক সূত্রের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, পরিকল্পিত সফরে বুধবার (২৩ অক্টোবর) মস্কো পৌঁছেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

আরআইএ বলেছে, মারজুক রুশ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মস্কো বারবার মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের জন্য মার্কিন কূটনীতির ব্যর্থতাকে দায়ী করেছে এবং ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের সঙ্গে সুসম্পর্ক রেখেছে রাশিয়া। এই দেশগুলোর মধ্যে ইসরায়েল, ইরান, লেবানন, ফিলিস্তিন কর্তৃপক্ষ ও হামাস অন্যতম।

 

সূত্র: বাংলা ট্রিবিউন