ভ্রাম্যমাণ প্রতিনিধি:
রামপাল প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সকল অপতৎপরতা বন্ধ ও জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কানসাট গোপালনগর মোড়ে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যূৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির চাঁপাইনবাবগঞ্জ শাখা এ কর্মসূচি আয়োজন করে।

পরে একটি র্যালি বের হয়ে কানসাট এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
পদযাত্রা শুরুর আগে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাগিব আহসান মুন্না, বাসদ’র রাজশাহী সমন্বয়ক দেবাশিস রায় দেবু, চাঁপাইনবাবগঞ্জের কমিউনিস্ট পার্টি নেতা ইসরাইল সেন্টু, অ্যাডভোকেট আবু হাসিবসহ অন্যরা।
বক্তারা বলেন- রামপাল বিদ্যূৎ প্রকল্প ও তার অনুসরনে শতাধিক বাণিজ্যিক বনগ্রাসী-ভূমিগ্রাসী প্রকল্প ঘিরে ফেলেছে সুন্দরবনকে। ফলে পাঁচ কোটি মানুষের জীবন নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াবে। উল্লেখ্য, এই পথযাত্রা আগামী ২৬ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে যোগ দিবে বলে বক্তারা উল্লেখ করেন।
স/অ









