সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহীর খবর

রাবি ভর্তি পরীক্ষা: জালিয়াতি চক্রের সদস্য কর্মচারীকে মুচলেকা নিয়ে ছাড়

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
রাবি ভর্তি পরীক্ষা: জালিয়াতি চক্রের সদস্য কর্মচারীকে মুচলেকা নিয়ে ছাড়

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক কর্মচারীর বিরুদ্ধে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।

 
অভিযোগ ওঠা আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অফিস সহায়ক। এর আগে বিকেলে ‘আই’ ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষা চলাকালে আরিফের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে বিভাগের শিক্ষকরা ডেকে জিজ্ঞাসাবাদ শেষে প্রক্টরের কাছে তুলে দেন। এছাড়া আরিফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রক্টর বরাবর বিভাগ থেকে চিঠি দেওয়া হয়।

 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান জানান, আরিফুল ইসলামের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বুধবার বিকেল ৩টার দিকে তাকে বিভাগের অফিসে ডাকেন শিক্ষকরা। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার মুঠোফোনে ভর্তি করিয়ে দেয়ার বিষয় টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়। এছাড়া শাহীন নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী তাকে ফোন করে ভর্তিতে সহযোগিতার কথা বলে।

 

এসময় শিক্ষকরা কৌশলে আরিফকে দিয়ে কথা বলিয়ে শাহীন নামের ওই ভর্তিচ্ছুকে বিভাগে আসতে বলেন। ভর্তিচ্ছু শাহীন বিভাগের সামনে আসলে তাকে ও আরিফকে প্রক্টরের কাছে তুলে দেওয়া হয়।  পরে প্রক্টর দফতরে প্রক্টরিয়ার বডির সদস্য, র‌্যাব ও পুলিশ সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন।

 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন , আরিফের মোবাইলের তথ্য যাচাই-বাছাই করে দেখা হয়েছে। সে ভর্তি করিয়ে দেয়ার কথা বলে ভর্তিচ্ছুদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। মুচলেকা নিয়ে আরিফ ও ওই শিক্ষার্থীকে ছেড়ে দেয়া হয়েছে।

 

এছাড়া আরিফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভাগ থেকে প্রক্টর বরাবর চিঠি দেওয়া হয়েছে। প্রক্টর সেই চিঠি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠিয়েছে। রেজিস্ট্রার দপ্তর তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। আর বাইরের যদি কোনও যোগসূত্র থাকলে তা পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। যোগ করেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।

স/আর