সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহী

রাবি ছাত্র লিপু হত্যা মামলায় রুমমেট চার দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
রাবি ছাত্র লিপু হত্যা মামলায় রুমমেট চার দিনের রিমান্ডে

নিজম্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মোতালেব হোসেন লিপু হত্যা মামলায় তার রুমমেট মনিরুল ইসলাম চার দিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রাজশাহী  মুখ্য মহানগর হাকিম আদালত-১ এ রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক মকসেদা আজগর এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহন জানান, বুধবার দুপুরে মনিরুল ইসলামকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আবেদনের শুনানী শেষে বিচারক চারদিন রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে আদালত থেকে থানা হেফাজতে নেয়া হয় বলে জানান তিনি।

14690900_1121231487931292_7900594452218209882_n

অশোক চৌহান বলেন, গত ২০ অক্টোবর রাবির নবাব আব্দুল লতিফ হলের ডায়নিংয়ের পাশের ড্রেন থেকে মোতালেব হোসেন লিপুর লাশ উদ্ধার করা হয়।

 

ওই দিন জিজ্ঞাসাবাদের জন্য লিপুর রুমমেট মনিরুল ইসলামকে থানা হেফাজতে নেয়া হয়েছিল। তার কথায় অসংলগ্ন থাকায় ২৩ অক্টোবর মনিরুলকে লিপু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

স/আর