সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ধান চাষের পাশাপাশি তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার দেউলা মানিকাহার উচ্চ বিদ্যালয় মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
২০২৩-২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় এ মাঠ দিবসের আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মাঠ দিবসে এ্যাডভোকেট প্রবীর লাহিড়ীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান, এস ও পিপি নাজমুল হুদা প্রমূখ। এ সময় ওই এলাকার দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।