
রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ও ক্লাসের উদ্বোধন করা হয়েছে। রবিবার মহাবিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বাবলু। এ সময় উপস্থিত ছিলেন, আবাদপুকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জিএম মাসুদ রানা জুয়েল, শিক্ষক সেকেন্দার আলী, নুরুল ইসলাম, মাহাবর রহমান, সালাউদ্দিন, আব্দুল বাছেদ, ওমর ফারুক, ইসরাত জাহান শিমুল, তানভীর আহম্মেদ ও আব্দুর রহমান রাজুসহ মহাবিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে নবীন ২৫০ জন শিক্ষার্থীকে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নিয়ে ক্লাসের উদ্বোধন করা হয়।









