সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

রাজস্থানে কালভার্টে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত অন্তত ১২

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
রাজস্থানে কালভার্টে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত অন্তত ১২

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের রাজস্থানে মঙ্গলবার একটি কালভার্টে বাস ধাক্কা দেয়। তার অভিঘাতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। রাজ্যের সিকার জেলায় স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের এই দুর্ঘটনায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছে এবং ২০ জন আহত হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ জন আরোহী নিয়ে মঙ্গলবার সালাসার থেকে লক্ষ্মণগড় যাচ্ছিল বাসটি। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টা নাগাদ সিকার জেলার লক্ষ্মণগড়ে একটি কালভার্টে ধাক্কা খায় বাসটি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা দেয় বাসটি। ঠিক কী কারণে দিনের বেলা কালভার্টে গিয়ে ধাক্কা দিল বাসটি, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে র্দ্ঘুটনার পরই কালভার্টের কাছে পৌঁছয় স্থানীয়রা। দুমড়েমুচড়ে যাওয়া বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করতে শুরু করে তারা। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এর পর একে একে বাস থেকে আহতদের উদ্ধার করে লক্ষ্মণগড় হাসপাতালে ভর্তি করানো হয়।

সিকারের হাসপাতালের সুপার মহেন্দ্র খিচড় জানিয়েছেন, এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন।

 

সূত্র: কালের কণ্ঠ