সদ্য প্রকাশিত
কৃষি

রাজশাহীতে আলু চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া
রাজশাহীতে আলু চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা

নিজস্ব প্রতিবেদক:
চলছে আলুর বীজ বপন। রাজশাহী অঞ্চলের কৃষি জমিগুলোতে আলু চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। মাঠে মাঠে আলুর বীজ বপন করছেন তারা। রাজশাহীর কৃষিবিদরা জানায়, গত বছরের তুলনায় এবছর রাজশাহী অঞ্চলে বেশি আলু চাষ করছে কৃষকরা।

কৃষি অধিদফতর সূত্রে জানা গেছে, আলু নিতান্তই শীতপ্রধান অঞ্চলের ফসল। নাতিশীতোষ্ণ অঞ্চলেও আলু ভালো জন্মে। তবে অ-নিরক্ষীয় অঞ্চলের শীতকালীন মৌসুমে যেমন আমাদের দেশে আলুর চাষ করা চলে। ১৬-২১ ডিগ্রি তাপমাত্রা আলুর জন্য আদর্শ স্থানীয়। তবে গাছ বৃদ্ধির প্রথম দিকে অধিক তাপ ও শেষ দিকে অর্থাৎ কন্দ ধরা কালীন সময়ে কম তাপ থাকা বাঞ্ছনীয়। অল্প পরিমাণ বরফ পড়াও আলু সহ্য করতে পারে, তবে অধিক শৈত্যে কন্দের বৃদ্ধি থেমে যায় ও কোষের গঠন নষ্ট হয়ে যায়।

এছাড়া আলু চাষের মৌসুম বলতে উত্তরাঞ্চলে মধ্য-কার্তিকে (নভেম্বর প্রথম সপ্তাহ) চাষাবাদ করার উপযুক্ত সময় ধরা হয়। দেশের বেশির ভাগ আলু চাহিদা মেটায় জয়পুরহাট, রাজশাহী, পাবনা, যশোর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ইত্যাদি জেলায় প্রচুর পরিমাণ আলু উৎপাদন হয়।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক আবদুল ওয়াদুদ জানায়, রাজশাহী অঞ্চলে ৪১ হাজার ১৫৬ হেক্টার জমিতে আলু চাষের লক্ষমাত্র ধরা হয়েছে। এর মধ্যে উপশী জাতের ৩৭ হাজার ৬৪৬ হেক্টার ও স্থানীয় জাতের ৩ হাজার ৫১০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে।

অন্যদিকে আলু বপন করা হয়েছে ১০ হাজার ৪২৫ হেক্টর জমিতে। এজমিতে বিভিন্ন জাতের আলু কৃষকরা চাষ করছেন। এগুলোর মধ্যে ডাইমন্ড ৪ হাজার ৯৩৫ হেক্টর, কার্ডিনাল ৩৪’শ ৮৫ হেক্টরএসতোরিক ৯’শ ৬৫ হেক্টর, বার্মা ৯৮০ হেক্টর ও অন্যান জাতের ৬১ হেক্টর জমিতে আলু চাষ করেছে কৃষকরা। এছাড়া গত বছর রাজশাহী অঞ্চলে ৪০ হাজার ৩৬১ হেক্টর জমিতে আলু চাষ করা হয়।

পবার কৃষক আজাহার আলী জানায়, তিনি ছয় বিঘা জমিতে আলু চাষ করছেন। সেই লক্ষে বীজ বপন করা সম্পন্ন হয়েছে। এক বিঘা জমিতে সাড়ে নয় থেকে ১০ হাজার টাকা খরচ হচ্ছে আলু চাষের জন্য। এছাড়া গত বছরের চেয়ে আলুর বীজের দাম একটু বেশি।

 

স/আ