নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ধংস করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও ৪১ পিস (৮ কেজি) ইলিশ মাছ আটক করা হয়েছে। শনিবার রাজশাহীর পবা উপজেলার বেড়পাড়া এলাকা থেকে এসব আটক করা হয়। পরে সেগুলো নগরীর পদ্মা গার্ডেন সংলগ্ন চরে এসে পোড়ানো হয়।
কারেন্ট জালগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা এবং মাছের মূল্য প্রায় ২ হাজার ৪০০ টাকা।

মা ইলিশ সংরক্ষণে নদীতে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও জেলেরা ইলিশ ধরতে জাল ফেলে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার এ অভিযান চালানো হয়েছে বলে জানা যায়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সমর কুমার পাল, ৩৭ ব্যাটেলিয়ানের ম্যাচিষ্ট্রেট দেবাশীষ রায়, জেলা মৎস কর্মকর্তাৃ সুভাষ চন্দ্র সাহা, পবা উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সময় রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সমর কুমার পাল সিল্কসিটি নিউজকে বলেন, ১২ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত মা ইলশ সংরক্ষণের জন্য মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা আছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল পেতেহ মাছ ধরা হচ্ছে। আমরা সে জালগুলো আটক করে জনসম্মুখে পুড়িয়ে ফেলছি। এই কারেন্ট জালগুলোতে শুধু মাত্র ইলিশ মাছ ধরা পড়ে। জনস্বার্থে এই কারেন্ট জালগুলো নদী থেকে তুলে আনা হয়েছে।
তিনি আরও বলেন, নির্দেশ অমান্যকারী জেলে বা কোন ট্রলার ধরা পড়লে তাকে ৫ হাজার টাকা জরিমানা অথবা ১ থেকে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হবে অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
আটককৃত মাছ গুলো বায়ার সেফ হোমে(এতিম খানা) পাঠানো হবে বলেও জানান তিনি।
স/শ










