নিজস্ব প্রতিবেদক:
‘মান আস্থা সৃষ্টি করে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪৭ তম বিশ্বমান দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর নানকিং চাইনিজ রেষ্টুরেন্টের দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান। তিনি বলেন, আমাদের দেশে বিভিন্ন পণ্যের অনেক সুনাম আছে বিদেশে। আমাদের ভাল পণ্য তৈরী করে মানুষের সেই হারানো আস্থা ফিরিয়ে আনতে হবে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য বিভিন্ন দ্রবে ভেজাল মেশানো হচ্ছে। আর এর ফলে দেশের সুনাম নষ্ট হচ্ছে। এ দেশের কিছু খাদ্য দ্রব আছে তা বিদেশে সম্মান জনক স্থানে রয়েছে। আর কিছু ব্যবসায়ী দেশের চিংড়িতে জেলি ভোড়ে বিদেশে রফতানিতে আটক হওয়ায় দেশের বাণিজ্যর ওপর বেশষ প্রভাব পরেছে। ফলে বিশ্ব বাজারে আমাদের দেশের সুনাম নষ্ট হয়েছে।
তিনি বলেন, অনেক সময় ভেজাল পণ্য বিক্রয় করেলে ক্রেতা কিছু বলতে গেলে বিক্রেতা প্রভাবশালী হওয়া তাকে কিছু ভলেতে পারে না। আবার যে সব ব্যবসায়ীরা অধিক লাভের আশায় খাদ্যে ভেজার দেয় তারা জানে না যে সেই খাবার তার পরিবারের কেউ খেয়ে অসুস্থ হয়ে পড়তে পাবে। এর ফলে সে নিজেও ক্ষতিগ্রস্থ হচ্ছে।

বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ক্যাবের সভাপতি কাজী গিয়াস, রাাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি।
এতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ^বিদ্যালয় মার্কের্টি বিভাগের অধ্যাপক ড. মো. শাহ্ আজম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএসটিআই আঞ্চিলিক অফিস রাজশাহী পরিচালক এবিএম মর্ত্তজা হোসেন শাহ্।
এ সময় রাজশাহীর বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এবং তারা মুক্ত আলোচনায় তাদের বিভিন্ন সমস্যার কথা তুলের ধরেন। বিএসসিআই এর বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন।
স/আ










