নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চোরাচালানের উদ্দেশ্যে আনা ১৫টি মানব কংকালের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে কংকাল পাচারকারী ২ সদস্যকে।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের লাশকাটা ভবন এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া এলাকার নিশিপদ ডোম-এর ছেলে বিপন কুমার ডোম(৫৩) এবং একই এলাকার মৃত পাঁচু রবি দাসের ছেলে নিরেন রবি দাস(৪২)।
জানা যায়, পাচারের উদ্দেশ্যে ভারত থেকে ১৫টি মানব কংকালের খুলিসহ বিভিন্ন অংশ এনে রামেক হাসপাতালের লাশকাটা ঘরে রাখে চোরাকারবারীরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে মহানগর গোয়েন্দা পুলিশের সিনিঃ সহকারী পুলিশ কমিশনার আলআমিন হোসাইন এর নেতৃত্বে, এসআই/মোঃ মাহবুব হাসানসহ গোয়েন্দা পুলিশের বিশেষ দল অভিযান চালায়।
এ সময় সেখান থেকে ২ কংকাল পাচারকার কে আটক করা হয় এবং কংকালগুলো উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় কংকালগুলো ভারত থেকে চোরাইভাবে আনা হয়েছে।
এ বিষয়ে রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে ১ টি নিয়মিত মামলা রুজু হয়েছে।
স/শ










