সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
রাজশাহী

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেছেন, সরকারি চাকরি শুধু জীবিকা নির্বাহের পেশা নয়, দেশ ও মানুষের সেবা করার বড় সুযোগ। সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে এই সুযোগ কাজে লাগাতে হবে।মানচিত্র দেখুন

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সরিৎ দও গুপ্ত সভাকক্ষে রাজশাহী বিভাগে নবযোগদান করা ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহফুজুর রহমান রিটন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের মেধা, যোগ্যতা, নতুন চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগ প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

সভায় বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। সভা সঞ্চালনা করেন সিটি করপোরেশনের সচিব সোহেল রানা।মানচিত্র দেখুন

এ সময় সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার প্রীতিলতা বর্মনসহ ৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনাররা উপস্থিত ছিলেন।