সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহীর খবর

রাজশাহীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে জবাই করে হত্যাচেষ্টা

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
রাজশাহীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে জবাই করে হত্যাচেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে জবাই করে হত্যাচেষ্টা চালিয়েছে এক ব্যক্তি। পরে গুরুতর অবস্থায় সাথী বেগম (৩০) নামের ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার সকাল সাড়ে নয়টার দিকে হেতেম খাঁ লিচু বাগান এলাকায়।

 

চিকিৎসকরা বলছেন, সাথীর অবস্থা গুরুতর। তার শ্বাসনালী অল্পের জন্য কেটে যায়নি। এ কারণে তিনি কিছুটা হলেও শঙ্কামুক্ত আছেন।

 

এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন সাথী বেগমের স্বামী হাসিবুর রহমান।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল সাড়ে নয়টার দিকে নগরীর হেতেম খাঁ লিচু বাগান এলাকার হাসিবুর নিজ শয়নকক্ষে ধারালো চাকু দিয়ে তার স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্টা চালাতে থাকে। এসময় স্ত্রী সাথী বেগম আত্মচিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসেন।

 

এরই মধ্যে হাসিবুর তার স্ত্রীকে ধারালো চাকু দিয়ে গলায় এবং মুখে আঘাত করে। তবে দ্রুত আশে-পাশের লোকজন এসে পড়ায় স্ত্রীকে ফেলে পালিয়ে যায় সে। পরে স্থানীয়রা এসে সাথী বেগমকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।

 

পারিবারিক সূত্র সিল্কসিটি নিউজকে জানায়, বিয়ের পর থেকেই হাসিবুর রহমান যৌতুকের দাবিতে তার স্ত্রীর ওপর নির্যাতন চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে সাথী বেগমকে হত্যাচেষ্টা চালায় সে। তবে ঘটনার পরপরই হাসিবুর পালিয়ে যায়।

 

এদিকে রামেক হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডের সহকারী রেজস্ট্রিার ডা: সূব্রত কুমার সিল্কসিটি নিউজকে জানান, ‘ধারালো চাকুর আাঘাতে সাথীর গলায় গভীর জখমের সৃষ্টি হয়েছে। তবে শ্বাসনালীটি অল্পের জন্য কেটে যায়নি। শ্বাসনালী কেটে গেলে তাকে বাঁচানো যেত না। তার অবস্থা গুরুতর।’

 

স/আর