সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

রাজশাহীতে বহুতল ভবনের ইট ধসে পড়ে নারীর মৃত্যু

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
রাজশাহীতে বহুতল ভবনের ইট ধসে পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন বহুতল ভবন থেকে ইট ধসে পড়ে নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) রাতে মহানগরীর রাজারহাতা এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারীর নাম আলো ঘোষ (২৫)। তিনি ওই এলাকার প্রকাশ ঘোষের স্ত্রী।

 

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবু বকর সিদ্দিক কিনু জানান, সোমবার রাতে বহুতল ভবনের পাশের বাড়ির প্রকাশ ঘোষের স্ত্রী আলো ঘোষ তার সন্তানকে খুঁজতে রাস্তায় বের হন।

 

এমন সময় ওই পাঁচতলা ভবনের কার্নিশ থেকে ১৫ থেকে ২০টি ইট আলো ঘোষের ওপর ধ্বসে পড়ে। এতে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়দের সহায়তায় ওয়ার্ড কাউন্সিলর তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই আলো ঘোষ মারা যান।

 

তিনি জানান, ওই বহুতল ভবনের চারদিকেই ফাঁকা এবং অরক্ষিত। যেখানে সেখানে পড়ে আছে ভবন নির্মাণের মালামাল। ইট, খোয়া ও সাটারিং-এর কাঠ সবই এলোমেলো অবস্থায় পড়ে আছে। কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই।

 

আবার নীচের রাস্তা দখল করে রাখা হয়েছে ইট। যা সাধারণের চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। ভবন মালিকের অসচেতনতার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

 

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। করলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

 

স/আর