নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ৩৫ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান মাদক দ্রব্য।
শনিবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান,রাজশাহী মহানগরীর ৪ টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৫ জন, রাজপাড়া থানা ৮ জন, মতিহার থানা ৬ জন, শাহমখদুম থানা ০৪ জন এবং ডিবি ০২ জনকে আটক করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৫ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে বোয়ালিয়া থানার রিমন(২১)কে ২০ পিচ ইয়াবাসহ, মামুন হোসেন(৩০)কে ১২ পিচ ইয়াবাসহ আটক করে। রাজপাড়া থানা থেকেসোহেল রানা (২৮)কে ৫গ্রাম হেরোইনসহ, রেজাউল করিম(৪২)কে ১০০গ্রাম গাজাসহ আটক করে। শাহমখদুম থানা থেকে কাজিম উদ্দিন(৫০)কে ৫০০ গ্রাম গাজাসহ আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের আইনাগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
স/শ










