সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৩৭

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৩৭

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ মোট ৩৭ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার  নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এক বিবৃতিতে জানান, রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৪ জন, রাজপাড়া থানা ৭ জন, মতিহার থানা ১০ জন, শাহমখদুম থানা ৩ জন এবং ডিবি ০৩ জনকে আটক করে।

 

এর মধ্যে ওয়ারেন্টভূক্ত আসামী ১৯ জন, ৬ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

এদিকে মতিহার থানার  লালু(লালন)(২৫)কে ২ গ্রাম হেরোইন, আনারুল  ইসলাম বাব ু(২৮)কে ১০ পিচ ইয়াবাসহ, রাজপাড়া থানার আরাফাত হোসেন জনি(২০)কে ১০ গ্রাম হেরোইনসহ, শফিকুল ইসলাম কাচু(২২)কে ১০ পিচ ইয়াবাসহ, বোয়ালিয়া মডেল থানার পুলিশ আতাউর রহমান গনি(৩২)কে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। এছাড়া জীবন (২২) কে ৫০ পিচ ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ ।

 

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
স/শ