সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
রাজশাহীর খবর

রাজশাহীতে নাট্যগ্ৰন্থ ‘ত্রিকালাখ্যান’–এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১০ মার্চ ২০২৩১ মিনিট পড়া
রাজশাহীতে নাট্যগ্ৰন্থ ‘ত্রিকালাখ্যান’–এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী লেখক পরিষদের আয়োজনে লেখক আহসান কবীর লিটনের নাট্যগ্ৰন্থ ‘ত্রিকালাখ্যান’–এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিকেলে নগরীর শাহমখদুম ডিগ্ৰি কলেজ শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর নাট্যজন মলয় ভৌমিক। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন রাজশাহী লেখক পরিষদের সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- রাজশাহী লেখক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. তসিকুল ইসলাম রাজা।

এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, রাজশাহী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার, ভোর হলো রাজশাহীর সভাপতি নাট্যজন কামার উল্লাহ সরকার, সোনার দেশ পত্রিকা’র সম্পাদক আকবারুল হাসান মিল্লাত প্রমুখ।
উল্লেখ্য, ‘ত্রিকালাখ্যান’ একটি নাট্যগ্ৰস্থ। বইটিতে তিনটি নাটক রয়েছে। বইটি প্রকাশ করেছে ‘যুক্ত’। নাট্যচর্চার যে গ্ৰস্থের সঙ্গে আমরা সচরাচর পরিচিত, এ নাট্যগ্ৰন্থটি একটু আলাদা। একবারে শেষে এসে পাঠকের জন্য বিরাট চমক হয়ে দেখা দেয়। শুধু তা–ই নয়, পাঠ শেষে মনকে অনেকক্ষণ আবিষ্ট করে রাখে।’