নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ধূমকেতু ট্রেন থেকে এক নারী ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আটককৃত ওই নারীর নাম আদুরি বেগম। তার বাড়ী রাজশাহীর ভাটাপাড়া এলাকায়। বুধবার রাত ১১ ২০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ওই ট্রেন থেকে তাকে আটক করা হয়।

- রাজশাহী রেলওয়ে পুলিশ সূত্র সিল্কসিটি নিউজকে জানায়, গ্রেফতারকৃত নারী আদুরীর একটি ট্রাভেলব্যাগে বহন করার সময় ১৭০ বোতল ফেনসিডিলসত তাকে আটক করা হয়। ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার পরপরই তার ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

রেলওয়ে সূত্র মতে, নিরাপদ রুট হিসেবে ট্রেনে করে প্রায় প্রতিদিন কতিপয় নারীদের দিয়ে ফেনসিডিল, হেরইন ও ইয়াবা পাচার করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। অথচ ধরা পড়ছে খুবই কম। আবার একইভাবে সোনার বিস্কুট ও অস্ত্র পাচার করছে দুষ্কৃতকারীরা।
স/আর










