নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রাজশাহীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ২৩ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ৯ জন, শাহমখদুম থানা ৪ জন, ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।

এদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৩ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ২৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
স/আ










