সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

রাজশাহীতে কবি ফররুখ এর মৃত্যুবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে কবি ফররুখ এর মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে কবি ফররুখ এর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার রাজশাহী সংস্কৃতিকেন্দ্রের উদ্যোগে তালাইমারীর পরিচয় প্রাঙ্গণ মিলনায়তনে কবি ফররুখ আহমদ এর ৪২তম মৃত্যুবার্ষিকিতে ফররুখ চর্চার প্রাসঙ্গিকতা শীর্ষক বিষয়ে উন্মুক্ত আলোচনা ও আবৃত্তি  অনুষ্ঠিত হয়।

 

ফররুখ আহমদ এর ৪২তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবি খুরশিদ আলম বাবু।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভগের প্রফেসর ও পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপতিত্বে অতিথিবৃন্দ ছিলেন, কবি খুরশিদ আলম বাবু, কবি এরফান আলী এনাফ, কবি সোহেল মাহবুব, কবি সাবের রাহী, কবি মাহবুব ইসলাম রহমত, কবি মাহমুদ রণি, কবি মাসুদ রানা, কবি আনোয়ার হোসেন শাওন প্রমুখ।

 
ফররুখ চর্চার প্রাসঙ্গিকতা শীর্ষক বিষয়ে বক্তারা বলেন, ফররুখ আহমদ ছিলেন, সত্যিকারের বড় কবি। একথা আজ সমালোচকের কাছেও স্বীকৃতি হয়েছে যে তিনি চল্লিশ দশকের শ্রেষ্ঠ কবি। তাঁর অকাল প্রয়ান হলেও বাংলা কাব্যসাহিত্যে তিনি অক্ষয়-উজ্জল স্থান অধিকার করে আছেন। তাঁর রচনাবলী এখনো তরুণ কবিদের শুধু কবিতা লেখার ক্ষেত্রেই নয় আজকের উচ্ছৃ্খংল যুগে তার দেশপ্রেম ও মানবিক চেতনা আলোকবর্তিকা হিসাবে কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন কথন আবৃত্তি সংসদের নির্বাহী সম্পাদক কবি সৌখিন আজিজ।
স/অ