নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আজ শনিবার নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ২০ জন, রাজপাড়া থানা ১৪ জন, মতিহার থানা ৬ জন, শাহমখদুম থানা ৭ জন, ডিবি ২ জনকে আটক করে। যার মধ্যে ১৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৬ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বেশ কিছু মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
বোয়ালিয়া থানা পুলিশ মাহাবুব ইসলাম শান্ত(২৭) কে ৯ পিচ ইয়াবাসহ, রাজপাড়া থানা পুলিশ ইকবাল চৌধুরী(২৮) কে ১০ পিচ ইয়াবাসহ, আজিত(২৫) ও শাহীন আলী(২৮) কে ৬ গ্রাম হেরোইনসহ, মতিহার থানা পুলিশ, বাবার আলী বাবুু(২২) ও এমদাদুল হক সরকার(৩২) কে ৪৮ লিটার দেশী ও চোলাই মদসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
স/অ










